ইডেনে আজ দেখা যাবে কি লিটনকে

ইডেনে আজ দেখা যাবে কি লিটনকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৪:১৮
ইডেনে থাকা সাংবাদিকরা রহস্যের কিনারা করতে পারেননি। বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুশীলনে থাকা কলকাতার এক সাংবাদিককে ফোনে ধরা হলে তিনি জানান, নেটে লিটন ও গুরবাজ দু’জনকেই সমান তালে ব্যাটিং করিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ দুই বিদেশি ওপেনারকে সমান সময় ও গুরুত্ব দেওয়ায় দ্বিধায় পড়েছেন প্র্যাকটিস কাভার করা সাংবাদিকরা। আর দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সামনে এসেছিলেন কিউই পেসার লকি ফার্গুসন। আজ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার একাদশ নিয়ে তেমন ধারণা পাওয়া যায়নি। যদিও কলকাতার কয়েকটি ওয়েবসাইটে কেকেআরের চার বিদেশির তালিকায় লিটনকে রাখা হয়েছে। কলকাতায় যাওয়ার পর প্রথম ম্যাচেই নাকি আইপিএল অভিষেক হয়ে যেতে পারে লিটনের। প্রথম তিন ম্যাচেই কেকেআরকে ভুগিয়েছে ওপেনিং। তিন ম্যাচে তিনটি আলাদা ওপেনিং জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে গুরবাজের সঙ্গে মনদ্বীপ সিং। পরের ম্যাচে গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেন নারায়ণ জগদিশান। কিন্তু একটি জুটিও ক্লিক করেনি। আজ হায়দরাবাদের বিপক্ষে আবার ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে। গুরবাজের সঙ্গে লিটন কিংবা জেসন রয়ের মধ্যে একজনকে খেলানো হতে পারে। জানা গেছে, উপমহাদেশের বলেই লিটনকে খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট। গত দু’দিন কেকেআরের অনুশীলন কাভার করা সাংবাদিকদেরও তেমনই ধারণা। হায়দরাবাদের বিপক্ষে কলকাতা যে চারজন বিদেশি খেলাতে পারে, তাদের নামও দিয়েছে পশ্চিম বাংলার কয়েকটি ওয়েবসাইটে। তাঁরা হলেন– রহমানুল্লাহ গুরবাজ, লিটন কুমার দাস, সুনীল নারিন ও লকি ফার্গুসন। কলকাতার তুরুপের তাস আন্দ্রে রাসেল একেবারেই ছন্দে নেই। প্রথম তিন ম্যাচে তিনি কিছুই করতে পারেননি। আজ বেঞ্চে বসতে হতে পারে তাঁকে। আর যদি রাসেলের ওপর কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিত আস্থা রাখেন, তাহলে কিউই পেসার ফার্গুসনকে বসতে হতে পারে। তিন ম্যাচে দুই জয় পেয়েছে কেকেআর। হায়দরাবাদ তিন ম্যাচে জিতেছে একটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।