ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেলেন আইনজীবীরা

ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি পেলেন আইনজীবীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৭:৫৯
পাকিস্তানের অ্যাটক কারাগারে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার গ্রেফতারের পর তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তার আইনজীবীরা। তবে এবার সেই বহুল আকাঙ্ক্ষিত অনুমতি দেওয়া হলো ইমরান খানের আইনজীবীদের। সোমবার দুপুরে ইমরানের সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তোশাখানা (রাষ্ট্রীয় উপহার বিক্রি) দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর শনিবার ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার ইমরানের আইনজীবী নাঈম পানঝুতা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমরা অ্যাটক জেলে পৌঁছে গেছি।’ নাঈম আরও বলেছেন, ইমরান খানের সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়া হবে। এর আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। নাঈমের দাবি, কারাগারে ইমরান খানের এ ক্লাস সেল পাওয়ার অধিকার রয়েছে। কারণ কারাগারে রাজনৈতিক বন্দিদের টেলিভিশন, সংবাদপত্র এবং বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। অথচ ইমরানকে সি ক্লাস সেলে রাখা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।