এলএনজি ও সার কিনতে ১২০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

এলএনজি ও সার কিনতে ১২০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৩৮
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধির জন্য স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নতুন একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৬৪৩ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকা। এ ছাড়া প্রায় ৫৩১ কোটি টাকায় ইউরিয়া সার কেনার চারটি পৃথক ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম বৈঠক ছিল এদিন। বৈঠকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির অনুমোদিত ১৪টি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬ হাজার ৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে প্রায় ১৪ হাজার ২৮৪ কোটি টাকা। আর দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন থেকে আসবে ১ হাজার ৭৯৯ কোটি টাকা। বৈঠকে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৭ কোটি টাকা। আর সংযুক্ত আরব আমিরাত থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় কমিটির বৈঠকে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ২৭ লাখ টাকা। এ ছাড়া বৈঠকে একটি প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বরিশাল (চর কাউনিয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ভূতাপেক্ষ অনুমোদন পাওয়া প্রস্তাবটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। এসব প্রস্তাব ছাড়াও দিনাজপুর জেলার বড়পুকুরিয়া, বান্দরবানের লামা উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলায় তিনটি পৃথক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার। এসব সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যয় হবে ১৩ হাজার ২৩৬ কোটি টাকা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।