কবে কিভাবে কেনা যাবে বিশ্বকাপের টিকিট?

কবে কিভাবে কেনা যাবে বিশ্বকাপের টিকিট?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৩ | ৮:৪৭
৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে টিকিট নিয়ে আপডেট জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। আইসিসি জানিয়েছে এক বারে সব ম্যাচের টিকিট কেনা যাবে না। পর্যায়ক্রমে বিভিন্ন ম্যাচের টিকিট কিনতে হবে। ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট কিনতে হলে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম ‘রেজিস্টেশন’ করতে হবে। আইসিসি আগেই জানিয়েছিল অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও মাঠে প্রবেশের সময় সেই টিকিটের ফটোকপি দেখাতে হবে। ২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলগুলোর প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ১ সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধরমশালা, লখনউ এবং মুম্বাইয়ে রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচ রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। কলকাতা ম্যাচের টিকিটের মূল্য ৬৫০ টাকা থেকে ৩০০০ টাকা। পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান। এই দুই ম্যাচে আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ টাকা। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১২০০ টাকা। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ টাকা। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ২২০০ টাকা। ইডেন গার্ডেনে ম্যাচগুলোর টিকিটের দাম সব থেকে বেশি। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচ হবে। ইডেনের আপার টিয়ারে বসে খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের এই দুই ম্যাচে খরচ করতে হবে ৯০০ টাকা। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে খরচ জনপ্রতি ৩০০০ হাজার টাকা। তকে ইডেনের টিকিটের মূল্য পরিবর্তন হতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।