গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক

গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৪ | ১০:৪১
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন বলেছেন, গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। তিনি বলেন, ‘এই সরকার বাংলাদেশের জনগণের বুকের ওপর গুলি চালিয়ে, আমাদের হত্যা করে, মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে বাংলাদেশকে দখল করে রেখেছে।’ রবিবার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে ১২টি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত তার ১১ মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ এসব কথা বলেন তিনি। ইশরাক বলেন, ‘এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের কারাগারে প্রেরণ করেছে। আজকে গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। এই সরকার বাংলাদেশের জনগণের বুকের ওপর গুলি চালিয়ে, আমাদের হত্যা করে, মিথ্যা মামলায় জেলে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে। বাংলাদেশকে লুটপাট করছে। বিদ্যুৎ খাতে লুটপাট করছে। সব কিছু ধ্বংস করে ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ লড়াই করে যাবো। এতে যদি আমাদের মৃত্যুও হয় পিছপা হবো না। এটা কারও বাবার দেশ না। এ দেশের মালিক জনগণ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করা হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে এ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। এটা বেশি দিন চলতে পারে না।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।