তামিম-রিয়াদ কামব্যাক উপভোগ করুক, চাওয়া লিটনের

তামিম-রিয়াদ কামব্যাক উপভোগ করুক, চাওয়া লিটনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:০২
নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। সিরিজটি তার জন্য শুধু ফিটনেস চেক কিংবা রান করার নয়। নেতৃত্ব ছাড়ার, অবসর ভাঙার অস্বস্তি কাটিয়ে ওঠারও। অন্যদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘শেষ’ লিখে দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে। তামিম ও রিয়াদ তাদের কামব্যাকের এই সিরিজ উপভোগ করুক এমনটাই চাওয়া সাকিব আল হাসানের বিশ্রামে কিউইদের বিপক্ষে সিরিজে নেতৃত্বভার পাওয়া লিটন দাসের। অভিজ্ঞ এই দুই ক্রিকেটার তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। সেজন্য তাদের কাছে পারফরম্যান্স চেয়ে চাপ দেওয়ারও কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘দলে তাদের মতো দু’জন সিনিয়র থাকা মানে এটা সব দিক দিয়ে সহায়তা করবে। তারা বেশ কিছুদিন পরে দলে ফিরেছেন। আমি তাদের ওপর কোন চাপ দিতে চাই না। তাদের খেলাটা উপভোগ করতে দিন। কারণ কেউ একজন খেলাটা উপভোগ করলেই তার সফল হওয়ার সম্ভাবনা বেশি।’ রিয়াদ কিংবা সৌম্যকে দলে তাদের ভূমিকা বুঝিয়ে দেওয়ার দরকার নেই বলেও মন্তব্য করেছেন টপ অর্ডার ব্যাটার লিটন, ‘দলে ভূমিকা পরিস্থিতির ওপর নির্ভর করে। আমরা যদি দ্রুত উইকেট হারায় রিয়াদ ভাই ৩০-৩৫ ওভার ব্যাটিং করার জন্য ক্রিজে যাবেন। সৌম্য’র জন্যও বিষয়টি একই। যেখানেই ব্যাট করুক রান করতে হবে। সুতরাং এটা নিয়ে তাদের বলে দেওয়ার কিছু নেই।’ বিশ্বকাপে দলের ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে ফিট রাখতে নিউজিল্যান্ড সিরিজে সাকিব, মুশফিক, তাসকিন, হাসান মাহমুদসহ নিয়মিত ক’জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপে জায়গা পেতে পারেন বা বেঞ্চে থাকতে পারেন এমন ক’জনকে এই সিরিজে দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। লিটন মনে করেন, নিউজিল্যান্ড সিরিজ দলে থাকা সকলের জন্য বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।