নতুন কারিকুলামের ষান্মাসিক মূল্যায়নের রুটিন প্রকাশিত

নতুন কারিকুলামের ষান্মাসিক মূল্যায়নের রুটিন প্রকাশিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১০:৪০
২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি (রুটিন) পাঠানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৩ জুলাই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৩০ জুলাই। বুধবার (২৯ মে) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশোধিত এ রুটিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠায়। ষান্মাসিক মূল্যায়নের সময়সূচিতে (রুটিন) জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি (রুটিন) এর আগে পাঠানো হয়েছিল। পাঠানো সময়সূচির সঙ্গে ২০২৪ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় সময়সূচি সংশোধন করা হলো। ২০২৪ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত সময়সূচি (রুটিন) প্রস্তাব করা হলো। প্রস্তাবিত সময়সূচি (রুটিন) আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরিভিত্তিতে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। রুটিনে আরও জানানো হয়, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথা সময়ে অধিদফতরগুলোর বরাবর পরবরতী কাজের জন্য পাঠানো হবে। মূল্যায়ন সূচি: সময়সূচি অনুযায়ী আগামী ৩ জুলাই ষষ্ঠ শ্রেণির বাংলা, সপ্তম শ্রেণির ধর্ম, অষ্টম শ্রেণির জীব ও জীবিকা, নবম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ৬ জুলাই ষষ্ঠ শ্রেণির ইংরেজি, সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। ১০ জুলাই ষষ্ঠ শ্রেণির গণিত, সপ্তম শ্রেণির বাংলা, অষ্টম শ্রেণির ধর্ম, নবম শ্রেণির জীব ও জীবিকা। ১৩ জুলাই ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, সপ্তম শ্রেণির ইংরেজি, অষ্টম শ্রেণির শিল্প সংস্কৃতি, নবম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা। ১৫ জুলাই ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণির গণিত, অষ্টম শ্রেণির বাংলা, নবম শ্রেণির ধর্ম। ২০ জুলাই ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণির বিজ্ঞান, অষ্টম শ্রেণির ইংরেজি, নবম শ্রেণির শিল্প সংস্কৃতি, ২২ জুলাই ষষ্ঠ শ্রেণির জীব ও জীবিকা, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণির গণিত, নবম শ্রেণির বাংলা। ২৪ জুলাই ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণির বিজ্ঞান, নবম শ্রেণির ইংরেজি। ২৭ জুলাই ষষ্ঠ শ্রেণির ধর্ম, সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণির গণিত। ৩০ জুলাই ষষ্ঠ শ্রেণির শিল্প সংস্কৃতি, সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও সুরক্ষা, অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ও নবম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।