নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসির বৈঠক আজ
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আসন দুটিকে ৩০ সেপ্টম্বর থেকে শূন্য ঘোষণার কথা উল্লেখ রয়েছে।
আসন দুটিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন সচিবালয়। বৈঠকের পর দুটি আসনে নির্বাচনের বিষয়ে ইসি তার অবস্থান জানাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা ও লক্ষ্মীপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান।
সংবিধানে আসন শূন্যের ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের কথা বলা আছে। এ হিসাবে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে এ দুটি আসনে উপনির্বাচন করার বিধান রয়েছে।
অপরদিকে নির্বাচন কমিশন বলে আসছে, তারা নভেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা ও জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ করবে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনাও শুরু হবে আগামী ১ নভেম্বর। ইসির কর্মকর্তারা বলেন, সাধারণ তফশিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত ৩৫-৪০ দিন সময়ের প্রয়োজন হবে।
এমন অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনার সময়ের মধ্যে এ দুটি আসনের ভোটের দিন পড়ে যাবে। এই পরিস্থিতিতে দুটি সংসদীয় আসনের উপনির্বাচন হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন আজ বৈঠক ডেকেছে। বৈঠকে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হলে আজই তফশিল ঘোষণা হতে পারে।
জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কমিশন বৈঠকে যে সিদ্ধান্ত দেবে ইসি সচিবালয় তা পালন করবে। আপাতত এর বেশি কিছু বলার নেই।


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।