পাকিস্তানের বিশ্বকাপ দল কি চূড়ান্ত ?

পাকিস্তানের বিশ্বকাপ দল কি চূড়ান্ত ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ১০:১৮
আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। যেখানে প্রতিযোগী ১৯ দেশ স্কোয়াড ঘোষণা করলেও, এখন পর্যন্ত সেই পথে হাঁটেনি পাকিস্তান। ২০০৯ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা দল ঘোষণা করতে আরও দিন পাঁচেক সময় নিতে পারে। তবে এর মাঝেই নাকি তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল চূড়ান্ত হয়ে গেছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াডও এক প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদমাধ্যম জিও নিউজ। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন হারিস রউফ, যদিও তিনি এখনও ইনজুরির পুনর্বাসনে আছেন। তবে পেসার হাসান আলী, অলরাউন্ডার সালমান আলী আগা ও ইরফান খান নেই মূল স্কোয়াডে। এই তিনজনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হতে পারে! বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের বিশ্বকাপ দলে পাঁচ পেসার ও চারজন অলরাউন্ডার থাকতে পারেন। আইরিশদের বিপক্ষে দারুণ ফর্ম দেখানো শাহিন আফ্রিদির সঙ্গে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও নাসিম শাহের থাকাটা নিশ্চিত। এ ছাড়া অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানসহ তিনজন উইকেটরক্ষক, দুজন জেনুইন ব্যাটসম্যান এবং একজন বিশেষজ্ঞ স্পিনার আছেন সম্ভাব্য স্কোয়াডে। পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ। রিজার্ভ : সালমান আলী আগা, হাসান আলী ও ইরফান খান

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।