নিউজ ডেক্স
আরও খবর
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি
‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা
গাজায় অনাহারে মৃত্যু ২০০ ছুঁইছুঁই
শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার
ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭২
পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস উল্টে ২৮ যাত্রী নিহত
পাকিস্তানে সংকীর্ণ পাহাড়ি রাস্তায় টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। আহতের সংখ্যা কমপক্ষে ২০। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের।
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বালোচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায়। এদিন যাত্রীবাহী বাসটি গদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। তখনই একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুতগতির বাসটি। ছিটকে গিয়ে পড়ে খাদে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। দ্রুত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২৮ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও জানা যায়নি দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট কত জন যাত্রী ছিলেন।
এর আগে, চলতি মাসের শুরুতে দেশটির গিলগিট-বালটিস্তান এলাকার কারাকোরাম হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংকীর্ণ পাহাড়ি রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। পিছলে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। সেই ঘটনাতেও ২০ জনের মৃত্যু হয়।
সূত্র: সংবাদ প্রতিদিন।


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।