ভবনের নিয়ন্ত্রণহীন মিশ্র ব্যবহারে বাড়ছে ঝুঁকি

ভবনের নিয়ন্ত্রণহীন মিশ্র ব্যবহারে বাড়ছে ঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ১০:০৮
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মোহ তদন্তের দাবি জানিয়ে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিধি না মেনে ভবন নির্মাণ, এর পর সেখানে নিয়ন্ত্রণহীনভাবে আবাসন এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা মানুষের জীবনহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়িয়ে তুলেছেন। শুক্রবার ‘নগরে নাগরিকদের বসবাস ঝুঁকি ও জীবনের নিরাপত্তা : নগর উন্নয়ন পরিকল্পনা এবং নগর সংস্থাসমূহের ভূমিকা ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল এ আলোচনা সভার আয়োজক ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, আইপিডির উপদেষ্টা অধ্যাপক আকতার মাহমুদ, পরিচালক চৌধুরী জাবের সাদেক, আরিফুল ইসলাম, অধ্যাপক ফরহাদুর রেজা, প্রকৌশলী ইয়াসির আরাফাত খান প্রমুখ। সভায় প্রবন্ধ উপস্থাপন করে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, সারাদেশে ভবনে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও বসবাসের ঝুঁকির পেছনে দায়ী সেবা সংস্থাগুলোর নজরদারির অভাব, একই ভবনকে আবাসিক ও বাণিজ্যিক ব্যবহার, নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে ভবন মালিক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অবহেলা, গাফিলতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ শাস্তি না হওয়া এবং ভবন নির্মাণে বিদ্যমান আইন ও বিধি অনুসরণে উদাসীনতা। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামের মতো জনবহুল শহরের পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনায় সঠিক মানদণ্ড অনুসরণ না করার কারণেও দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। আইপিডি মনে করে, একের পর এক দুর্ঘটনার পরও কারও টনক নড়েনি। রাজধানীসহ বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠছে। একই ভবনের বিভিন্ন তলায় রেস্টুরেন্ট, রাসায়নিক বা বিভিন্ন দাহ্য বস্তুর গুদাম এমনকি শিল্পকারখানা ও আবাসন করা হচ্ছে। জলাশয়, জলাভূমি ভরাট করে সুউচ্চ ভবন নির্মাণ করা হলেও মানা হচ্ছে না ইমারত আইন ও বিধিমালা। এতে এসব ভবনে বসবাসকারীরা যে কোনো সময় অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভূমিধসের মতো বিধ্বংসী দুর্যোগের শিকার হতে পারেন। তবে এসব দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষায় নগর সংস্থা, নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত দায়িত্ব রয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আর এগুলো নিশ্চিতের উদ্যোগ সরকারকেই নিতে হবে বলে মনে করে সংগঠনটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।