ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার, দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার, দেশে ফিরলেন ১৩ বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৪ | ১২:০২
ভারতে পাচারের শিকার ১৩ বাংলাদেশি নারী, শিশু কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয় বলে জানা গেছে। রবিবার (২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জের আমজাদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৫৩), একই থানার রফিক তালুকদারের ছেলে মামুন তালুকদার (২৫), একই জেলার মোল্যারহাট উপজেলার সালেক শিকদারের ছেলে নাজমুল শিকদার (৩৮), খুলনা জেলার রুপসার আক্কাস ভূঁইয়ার ছেলে রাজু ভূঁইয়া (২৫), একই থানার আব্দুল আজিমের মেয়ে আফসানা আক্তার (২৩), ছেলে আমিন (৬), মেয়ে ফাতিমা (৪), একই থানার নজরুল শেখের ছেলে ওমর ফারুক শেখ (২৬), খুলনা সদরের আল আমিন হাওলাদারের মেয়ে মরিয়ম আক্তার (২৩), নড়াইল জেলার কালিয়া থানার আফজাল মোল্লার ছেলে আব্দুন সাত্তার (৫০), খাগড়াছড়ি জেলার মাটিরাঙার শামছুর শেখের মেয়ে ফাতেমা (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়ার আল আমিন হাওলাদারের ছেলে মাহীম হাওলাদার (৪) ও ফাহিম হাওলাদার (২)। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জাগো নিউজকে জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে পাচার করে। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ভারতে রেখে চলে আসে দালালরা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। তিনি আরও জানান, কারাগার থেকে ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পান। তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিবার সংস্থার কাছে তুলে দেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।