ভোটের আগে সংশোধন আসছে বিধিমালায়

ভোটের আগে সংশোধন আসছে বিধিমালায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:৫৩
জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার অনুষ্ঠেয় কমিশনের ২২তম সভায় সংশোধনী এনে নির্বাচন পরিচালনা বিধিমালা উপস্থাপন করা হবে। সভার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। ওই সভায় সংশোধনীতে অনলাইনে মনোনয়নপত্র দাখিল, নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় বাড়ানো এবং নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইনেরও সংশোধনী প্রস্তাব তোলা হচ্ছে। এ দুটিসহ সভায় মোট ছয়টি আলোচ্যসূচি রয়েছে। সভার বাকি আলোচ্যসূচির মধ্যে রয়েছে- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের উদ্দেশে প্যানেল প্রস্তুতের নির্দেশিকা, নির্বাচনকালীন অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদানসংক্রান্ত গাইডলাইন এবং নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণসংক্রান্ত। আরও জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান করতে চেয়েছিল নির্বাচন কমিশন। ওই বিধান করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) আবারও সংশোধনের প্রয়োজন হবে। এ কারণে ইসি অনলাইন ও অফলাইন দুভাবে মনোনয়নপত্র দাখিলের বিধান রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের প্রস্তাব কমিশন সভায় তোলা হচ্ছে। অপরদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হলফনামা জমা দেওয়ার বিধান এতদিন ছিল না। এবার হলফনামা জমা দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনও সংস্কার করতে যাচ্ছে ইসি। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের বর্ষপঞ্জি এ সভায় অনুমোদনের জন্য তোলা হবে। আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরুর কথা রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।