‘মাত্র ৩০ দিন সময় আছে ইউক্রেনের হাতে’

‘মাত্র ৩০ দিন সময় আছে ইউক্রেনের হাতে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৩২
রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পালটা আক্রমণ শুরু করেন ইউক্রেনের সেনারা। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফল পায়নি কিয়েভ। আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে। এর পর তারা আর পালটা আক্রমণ চালাতে পারবে না। কারণ তখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যুদ্ধযান, ভারি ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহণ করা অসম্ভব হয়ে পড়বে। ব্রিটিশ সংবাদ বিবিসির সঙ্গে রোববার এক সাক্ষাৎকারে মার্কিন এ শীর্ষ জেনারেল স্বীকার করেছেন, পালটা আক্রমণ নিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সে অনুযায়ী কিছু হয়নি। তবে তিনি বলেছেন, এখনো শক্তিশালী লড়াই চলছে। ধীরগতিতে ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। তবে পরিকল্পনা অনুযায়ী সব কিছু না হলেও, পালটা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এ জেনারেল। তিনি বলেন, ‘রাশিয়ানদের দিকে খুবই ধীরগতিতে এগিয়ে চলছেন ইউক্রেনীয় সেনারা।’ তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার আগে ‘এখনো ভালো সময় আছে— সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তাই বলা যায়, ইউক্রেনের অভিযান এখনো শেষ হয়ে যায়নি।’ তিনি আরও বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাইছে সেটির জন্য লড়াই এখনো শেষ করেনি। সূত্র: বিবিসি

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।