মেসির রেকর্ডে কোপার শুরুতেই আর্জেন্টিনার জয়

মেসির রেকর্ডে কোপার শুরুতেই আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১১:০৩
যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুক্রবার (২১ জুন) কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুভসূচনা করলেও একাধিক গোল মিস করেছে। মাঠে নামতেই একটি রেকর্ড হয়ে গেল লিওনেল মেসির। আর্জেন্টিনা অধিনায়ক গড়লেন কোপা আমেরিকায় সর্বোচ্চ ম‍্যাচ খেলার কীর্তি। ছোট্ট আনুষ্ঠানিকতা দিয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এবার অংশ নিচ্ছে ১৬ দল। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করে কানাডা। তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো পঞ্চম মিনিটে পিছিয়ে যেতে পারত। একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি লেয়ান্দ্রো পারেদেসের শট। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা। দুই দলই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। কানাডা গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাস দেন অ্যালিস্টার। ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ। আর্জেন্টিনার দুটি গোলেই অবদান মেসির। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে। মেসির থ্রু পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। তবে দ্বিতীয়ার্ধে দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।