মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই নিশানায় আমি: রাহুল

মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই নিশানায় আমি: রাহুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৭:২৬
লোকসভায় সদস্য পদ হারানোর পর প্রথম সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, 'মোদি-আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলাতেই আমাকে নিশানা করা হয়েছে।' সাবেক কংগ্রেস সভাপতি রাহুল প্রশ্ন তুলেছেন দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আদানিদের ঘনিষ্ঠ চীনা শিল্প সংস্থার ‘অংশগ্রহণ’ নিয়েও। রাহুল সংবাদ সম্মেলনে বলেন, 'মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই তার সফরসঙ্গী আদানির ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলাম। এর পর দেশের বিভিন্ন বিমানবন্দরের লিজ় নিয়ম-বহির্ভূতভাবে আদানিকে দিয়ে দেওয়া হয়।' মোদির সঙ্গে আদানির সম্পর্ক বহু পুরনো বলে উল্লেখ করেন লোকসভায় বিরোধী দল কংগ্রেসের এই নেতা। সাংবাদিকদের সামনে রাহুল মন্তব্য করেন, 'আমি জানি না উনি (আদানি) কোথা থেকে এসে জুটলেন।' রাহুল বলেন, 'আদালতের রায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লোকসভায় আমার সদস্য পদ খারিজ করা হয়েছে। কিন্তু দেশের স্বার্থে আমি লড়াই চালিয়ে যাব। আমি যে ভয় পাই না, ওরা (বিজেপি) এত দিনেও সেটা বুঝতে পারেনি।' মোদির পদবি নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জেরে বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাত জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় রাহুলের সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে রাহুলের দাবি, 'প্রধানমন্ত্রী আমার সংসদে পরবর্তী বক্তৃতা নিয়ে ভীত ছিলেন। তাই এমন করা হল।' ব্রিটেন সফরে গিয়ে তিনি ‘দেশকে অপমান’ করেছেন বলে বিজেপি শিবিরের যে অভিযোগ তা নস্যাৎ করে রাহুল বলেন, 'আমি দেশবিরোধী কোনো মন্তব্য করিনি। তাদের (বিজেপি) সমস্যা হলো, আদানির অপমানকে তারা দেশের অপমান ভাবেন।' শনিবার সংবাদ সম্মেলনে রাহুল বলেন, 'আমি পার্লামেন্টে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে দেওয়া হয়নি। কথা বলতে চেয়ে দুইবার চিঠি দিয়েছি, স্পিকারের সঙ্গে দেখাও করেছি; কিন্তু বলার সুযোগ পাইনি।' প্রসঙ্গত, লন্ডন থেকে ফিরে গত বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে ঢোকার আগে রাহুল বলেন, 'আমি (লন্ডনের আলোচনা সভায়) ভারতবিরোধী কিছু বলিনি। যদি সুযোগ দেওয়া হয়, তবে পার্লামেন্টের ভেতরেও সেই কথা বলব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।