সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে চীন-রাশিয়া!

সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে চীন-রাশিয়া!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৩ | ১০:৪৪
রাশিয়া-উইক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বদলে যেতে থাকে বিশ্বের পরাশক্তি গুলোর মধ্যে বিরোধের চিত্র। নতুন করে আলোচনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে চীনের আগ্রহ বেড়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর প্রতি। চীনের কারণে দীর্ঘ দিন পর সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্থাপন এবং সোমালিয়ায় যুদ্ধ অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। সিরিয়ায় যুদ্ধ অবসানেও সৌদি আরব ভূমিকা রাখছে। এদিকে চীন, রাশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোর কাছ থেকে সহায়তা নিয়ে একটি পরমাণু শক্তিকেন্দ্র নির্মাণের বিষয়টি বিবেচনা করছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রকে একটি স্পর্শকাতর নিরাপত্তা চুক্তিতে আসার জন্য চাপ দেয়ার প্রয়াসে সৌদি আরব এই উদ্যোগ গ্রহণ করেছে বলে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরব অনেক দিন ধরেই নিজস্ব বেসামরিক পরমাণু স্থাপনা নির্মাণ করতে চাচ্ছে। আর এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এর বিনিময়ে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দিয়েছিল। ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে তা প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জন্য বিশাল এক সাফল্য বিবেচিত হতে পারত। তারা এটাকে তাদের অগ্রাধিকার তালিকাতেও রেখেছে। তবে সৌদি আরব এ ব্যাপারে দাবি করেছে যে তাদের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো বিধিনিষেধ আরোপ করা চলবে না। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রযুক্তির ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের ওপর জোর দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে অন্যান্য দেশের কাছ থেকে বিকল্প অনুসন্ধানে নামে। তাদের কাছে বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করে চীন, রাশিয়া ও ফ্রান্স। এ ব্যাপারে অবগত একটি সূত্র এফটিকে জানিয়েছে, সর্বোত্তম প্রস্তাবটিই গ্রহণ করবে সৌদি আরব। ওই সূত্রটি জানায়, রিয়াদ এখনো যুক্তরাষ্ট্রকেই অগ্রাধিকার দিচ্ছে। কারণ দেশটি আগে থেকেই সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ওয়াশিংটনের বিধিনিষেধের কারণে তারা বিকল্পের দিকে নজর দিতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক সময়ে চীনের অনেক ঘনিষ্ঠ হয়েছে সৌদি আরব। দেশটি এখন তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে সৌদি আরব এই জোটের সদস্য হয়েছে। গত বছর আঞ্চলিক একটি শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানায় রিয়াদ। আবার শির চেষ্টায় সৌদি আরব ও ইরানের মধ্যকার বিরোধের অবসান হচ্ছে। সূত্র : মিডল ইস্ট আই

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।