Deri অর্থনীতি Archives - kushtiatime24.com https://kushtiatime24.com/?cat=2 সত্য উম্নোচনে আমরাই প্রথম Fri, 08 May 2026 08:34:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ৮ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? https://kushtiatime24.com/?p=37432 Fri, 08 May 2026 07:39:28 +0000 https://kushtiatime24.com/?p=37432 টানা পাঁচ দফা কমার পর দেশের বাজারে টানা দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা […]

The post ৮ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? appeared first on kushtiatime24.com.

]]>
টানা পাঁচ দফা কমার পর দেশের বাজারে টানা দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এর আগে, সবশেষ গত ৬ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

The post ৮ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? appeared first on kushtiatime24.com.

]]>
আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ https://kushtiatime24.com/?p=37429 Fri, 08 May 2026 07:38:49 +0000 https://kushtiatime24.com/?p=37429 এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ এপ্রিল সময়ের আমদানির দায় বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে নিট রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। বৃহস্পতিবার আকুর দায় শোধ করা হয়েছে। ফলে রিজার্ভ থেকে সমন্বয় করা হলে তা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনশেষে দেশের মোট রিজার্ভ […]

The post আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ appeared first on kushtiatime24.com.

]]>
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ এপ্রিল সময়ের আমদানির দায় বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে নিট রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

বৃহস্পতিবার আকুর দায় শোধ করা হয়েছে। ফলে রিজার্ভ থেকে সমন্বয় করা হলে তা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনশেষে দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। নিট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

ওই রিজার্ভ থেকে দায় শোধের পর নিট রিজার্ভ কমে গেছে। আগামী রোববার তা সমন্বয় করে রিজার্ভের হিসাব প্রকাশ করা হবে।

এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আকুর দায় বাবদ ১৩৭ কোটি ৮৭ ডলার পরিশোধ করা হয়েছিল গত মার্চের প্রথম সপ্তাহে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বাড়ায় এরার আকুর দায়ও বেশি শোধ করতে হয়েছে।

The post আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ appeared first on kushtiatime24.com.

]]>
আজকের স্বর্ণের দাম: ৮ মে ২০২৬ https://kushtiatime24.com/?p=37426 Fri, 08 May 2026 07:38:02 +0000 https://kushtiatime24.com/?p=37426 টানা পাঁচ দফা কমার পর দেশের বাজারে টানা দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা […]

The post আজকের স্বর্ণের দাম: ৮ মে ২০২৬ appeared first on kushtiatime24.com.

]]>
টানা পাঁচ দফা কমার পর দেশের বাজারে টানা দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৬ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

The post আজকের স্বর্ণের দাম: ৮ মে ২০২৬ appeared first on kushtiatime24.com.

]]>
৮ মে: আজকের মুদ্রার রেট https://kushtiatime24.com/?p=37423 Fri, 08 May 2026 07:37:15 +0000 https://kushtiatime24.com/?p=37423 বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ফলে প্রতিনিয়ত বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। প্রবাসী আয় দেশে পাঠানো ও ব্যবসায়িক কার্যক্রমের সুবিধার্থে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার (৮ মে) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে তুলে ধরা হলো— বৈদেশিক মুদ্রার […]

The post ৮ মে: আজকের মুদ্রার রেট appeared first on kushtiatime24.com.

]]>
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ফলে প্রতিনিয়ত বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। প্রবাসী আয় দেশে পাঠানো ও ব্যবসায়িক কার্যক্রমের সুবিধার্থে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শুক্রবার (৮ মে) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে তুলে ধরা হলো—

বৈদেশিক মুদ্রার নাম—বাংলাদেশি টাকা

সৌদি রিয়াল — ৩২.৭৭ টাকা

মালয়েশিয়ান রিংগিত — ৩১.৯৮ টাকা

সিঙ্গাপুর ডলার — ৯৬.৮৬ টাকা

দুবাই দিরহাম — ৩৩.৪৭ টাকা

কুয়েতি দিনার — ৩৯৯.৬০ টাকা

মার্কিন ডলার (ইউএস ডলার) — ১২২.৮৫ টাকা

ব্রুনাই ডলার — ৯৬.৭৯ টাকা

দক্ষিণ কোরিয়ার মুদ্রা — ০.০৮ টাকা

জাপানি ইয়েন — ০.৭৭ টাকা

ওমানি রিয়াল — ৩১৯.৩০ টাকা

লিবিয়ান দিনার — ১৯.৩৭ টাকা

কাতারি রিয়াল — ৩৩.৭৬ টাকা

বাহরাইনি দিনার — ৩২৬.৮৪ টাকা

কানাডিয়ান ডলার — ৮৯.৮৬ টাকা

চীনা রেনমিনবি — ১৮.০৫ টাকা

ইউরো — ১৪৪.১৪ টাকা

অস্ট্রেলিয়ান ডলার — ৮৮.৬২ টাকা

মালদ্বীপিয়ান রুফিয়া — ৭.৯৫ টাকা

ইরাকি দিনার — ০.০৯ টাকা

দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড — ৭.৪৭ টাকা

ব্রিটিশ পাউন্ড — ১৬৬.৬৪ টাকা

তুর্কি লিরা — ২.৭১ টাকা

ভারতীয় রুপি — ১.৩০ টাকা

উল্লেখ্য, যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

The post ৮ মে: আজকের মুদ্রার রেট appeared first on kushtiatime24.com.

]]>
তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার https://kushtiatime24.com/?p=37279 Fri, 08 May 2026 06:23:28 +0000 https://kushtiatime24.com/?p=37279 হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে দুই দেশের নাজুক যুদ্ধবিরতিও নতুন করে সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে ৭. ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমে আসে। গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত আন্তর্জাতিক […]

The post তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার appeared first on kushtiatime24.com.

]]>
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে দুই দেশের নাজুক যুদ্ধবিরতিও নতুন করে সংকটের মুখে পড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে ৭. ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমে আসে। গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ১০১.১২ ডলার। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি ১০৩.৭০ ডলারে পৌঁছেছিল।

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার পরে তেলের দামের নতুন এই উর্ধ্বগতি দেখা যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করে।

অন্যদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি ইরানি তেলবাহী জাহাজ ও আশপাশের আরেকটি জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, কেশম দ্বীপসহ কয়েকটি বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। কারণ, বড় তেলবাহী জাহাজগুলোর ওপর সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। প্রতিদিন প্রায় ১ কোটি ৪৫ লাখ ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা থেকেই বাজারে এই চাপ তৈরি হয়েছে।

এদিকে উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার বাজার খোলার পর জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক—সবগুলোই ১ শতাংশের বেশি কমে যায়।

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। আগের দিন সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার পর বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০.৪ শতাংশ কমে যায়।

তথ্যসূত্র: আল জাজিরা

The post তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার appeared first on kushtiatime24.com.

]]>