Deri
The post ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি appeared first on kushtiatime24.com.
]]>এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’
সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে লেভিট হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে অংশ নিয়েছিলেন। লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে।
লেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রুবিওর প্রশংসা করে বলেন, তিনি এই কাজে অত্যন্ত সাবলীল। বিশেষ করে ইরান বিষয়ে তার বক্তব্যের প্রশংসা করেন ওই কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে, এখন থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে। এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ অন্য কর্মকর্তাদেরও দেখা যেতে পারে। এমনকি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিংয়ে হাজির হতে পারেন।
The post ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি appeared first on kushtiatime24.com.
]]>The post পারস্য উপসাগরে আটকা ১৫০০ জাহাজ, বিপাকে ২০ হাজার নাবিক appeared first on kushtiatime24.com.
]]>বৃহস্পতিবার (৭ মে) পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ তিনি এ তথ্য জানান।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তেহরান পুরো অঞ্চলে পালটা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করা হয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে।
আইএমও প্রধান বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক এবং প্রায় ১,৫০০ জাহাজ আটকা পড়ে আছে।’
তিনি আরও জানান, বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি সামুদ্রিক পথে পরিবহন করা হয়।
আটকা পড়া নাবিকদের প্রসঙ্গে ডোমিঙ্গেজ বলেন, ‘এরা নিরীহ মানুষ, যারা প্রতিদিন নিজেদের কাজ করে অন্য দেশের মানুষের উপকার করে যাচ্ছেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এখন আটকা পড়েছেন।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
The post পারস্য উপসাগরে আটকা ১৫০০ জাহাজ, বিপাকে ২০ হাজার নাবিক appeared first on kushtiatime24.com.
]]>The post ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড appeared first on kushtiatime24.com.
]]>প্রতিবেদন অনুসারে, এই দু’জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।
এক প্রতিবেদনে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, দুই সাবেক মন্ত্রীর মধ্যে একজন জেনারেল ওয়েই ফেংহে, ঘুষ নিয়েছিলেন। আর অন্যজন জেনারেল লি শাংফু, যিনি শুধু ঘুষ নেননি, দিয়েছেনও।
ঘোষণায় অভিযোগগুলো সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
চীনে, দণ্ডিত ব্যক্তিরা ভালো আচরণ করলে বিচারকরা সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে আনেন।
কয়েক বছর আগে চীনের নেতা শি জিনপিং-এর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শুদ্ধ করার সবশেষ অভিযান যখন গতি পাচ্ছিল, তখন পদ থেকে অপসারিত ও গ্রেফতার হওয়া প্রথম সারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই দুই জেনারেল ছিলেন।
ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, শুদ্ধি অভিযান শুরুর সময় থেকে প্রায় ১০০ জন ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা তারা জনসমক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছেন, যা থেকে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
The post ঘুস নেওয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড appeared first on kushtiatime24.com.
]]>The post ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের appeared first on kushtiatime24.com.
]]>যুক্তরাষ্ট্রের ফেডারেল একটি আদালত জানিয়েছে, ১৯৭৪ সালের ট্রেড আইন অনুসারে এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই।
আদালতের মতে, সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের শুল্ককে বৈধতা দিতে পারে।
রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় বন্ধ করতে হবে এবং আগে নেওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত স্পষ্ট করেছে, এই মামলায় সেই শর্তগুলো পূরণ হয়নি। ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে জানানো হয়।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত হয়ে এসেছে। তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে।
এদিকে, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।
The post ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের appeared first on kushtiatime24.com.
]]>The post হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা appeared first on kushtiatime24.com.
]]>বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বাহিনী তাদের একটি তেলবাহী ট্যাংকারে প্রথম হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তেহরান। জবাবে আইআরজিসি নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা সফলভাবে এই হামলা প্রতিহত করে ইরানের সামরিক স্থাপনায় পালটা আঘাত হেনেছে।
ইরানের দাবি অনুযায়ী, জাস্ক বন্দরের কাছে তাদের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী প্রথমে হামলা চালায়। এর প্রতিবাদে আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি মার্কিন ডেস্ট্রয়ার (ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসন) লক্ষ্য করে একাধিক জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের এই হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং তাদের কোনো যুদ্ধজাহাজের ক্ষতি হয়নি। এর পরপরই ‘আত্মরক্ষামূলক’ ব্যবস্থার অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব এবং সিরিক শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে পালটা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ট্রাম্প জানিয়েছে, তারা উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীকে রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। অন্যদিকে, ইরান এই ঘটনাকে মার্কিন আগ্রাসন হিসেবে দেখছে।
এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে গেছে। ট্রাম্পের এই বক্তব্য ইরানের সেই দাবিকে সরাসরি নাকচ করে দিল।
The post হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা appeared first on kushtiatime24.com.
]]>