রিয়াদ অনেক করেছে, নতুন কাউকে দেখতে চাই: হাথুরু

রিয়াদ অনেক করেছে, নতুন কাউকে দেখতে চাই: হাথুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ৫:১৮
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করেননি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আয়ারল্যান্ড সিরিজে নতুনদের দেখা হবে। ওই নতুনদের দেখার ‘ফাঁদে’ দল থেকে বাদ পড়েছেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রিয়াদ। এছাড়া এক সিরিজ পরেই বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে। যদিও বিসিবির নির্বাচকরা বলেছেন, বাদ নয় তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। একই রকম কথা বলেছেন দ্বিতীয় মেয়াদে টাইগারদের হেড কোচ হওয়া চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনি বলেছেন, দলের পুলটা বড় করতে এবং বিশ্বকাপ মাথায় রেখে ক’জন ক্রিকেটারকে দেখতেই তাদের ওই সিদ্ধান্ত। শুক্রবার হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় না, সে (মাহমুদউল্লাহ) তার সেরা সময় পেরিয়ে এসেছে। আমরা বিশ্বকাপের আগে দলের পরিধী বড় করতে চাই। আস্থা রাখার মতো আমাদের হাতে পর্যাপ্ত ক্রিকেটার থাকতে হবে। কাজটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে আমারা মাত্র ১৫টির মতো ম্যাচ পাবো। দায়িত্ব সামলাতে পারবে এমন ক্রিকেটারদের আমরা সেজন্য সুযোগ দিচ্ছি। রিয়াদও ওই বিবেচনায় আছে।’ রিয়াদের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে তরুণ তৌহিদ হৃদয়কে। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দুর্দান্ত টেম্পারমেন্ট দেখিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ। তবে হাথুরু এও পরিষ্কার করে দিয়েছেন, ওই জায়গায় কেউ ভালো খেলা মানে রিয়াদ দল থেকে বাদ নয়। হাথুরু বলেছেন, ‘রিয়াদ দলের জন্য অনেক করেছে। তার অনেক অভিজ্ঞতা। আমরা জানি সে দলের জন্য কী। আমরা চাই, আন্তর্জাতিক ক্রিকেটে তার ওই জায়গায় অন্য কেউ দাঁড়াক। আন্তর্জাতিক পর্যায়ে ওই কাজটা কেউ করতে পারে কিনা সেটা দেখাও জরুরি। এর মানে এই নয় যে, কেউ রিয়াদের জায়গায় ভালো খেললে রিয়াদ বাদ। সে এখনও আমাদের পরিকল্পনায় আছে।’ দেশের সেরা টেস্ট বোলার তাইজুল ইসলামের জায়গায় আয়ারল্যান্ড সিরিজে নাসুম আহমেদ সুযোগ দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন লঙ্কান কোচ, ‘আমরা বোলিং ইউনিটটা বড় করতে চাই। তাইজুল আমাদের টেস্টের সেরা বোলার। ইংল্যান্ডের বিপক্ষে সে খুবই ভালো করেছে। আমরা জানি সে প্রস্তুত। এখন নাসুমকে সুযোগ দিতে চাই। সেও ভালো করলে, বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত দু’জনকে পাবো।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।