নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ২৭৬৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ৭৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১৪৬ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের জনের মৃত্যু হয়েছে। মৃত সাতজন ঢাকা সিটিতে এবং তিনজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ২৪৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৫ জন মারা যান।
চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫ হাজার ৬০১ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩১ হাজার ১৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৭২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩০ হাজার ৭৪৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে ২৬ হাজার ৩২৪ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৩৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটিতে চার হাজার ৬০৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৭৪২ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।


দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।