৬ দফা দিবসে মাগুরা জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

৬ দফা দিবসে মাগুরা জেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৩:৪৪
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কের মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ষাটের দশকের ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হক, এনামুল হক হিরোক, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসরাম বিপু, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিশোর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান প্রমুখ। বক্তারা ৬ দফা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কর্তৃক ৬ দফা ছিলো পরাধীন বাঙ্গালীর স্বাধীনতার বীজমন্ত্র। সে দিনের এ মুক্তির সনদ নিয়ে বঙ্গবন্ধু সমগ্র বাঙ্গালীকে একত্রিত করেছিলেন। সভায় সংসদে প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণমুখী বলে স্বাগত জানানো হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।