রাফাহ শহরের আরও ভেতরে ইসরায়েলি ট্যাংকের প্রবেশ

রাফাহ শহরের আরও ভেতরে ইসরায়েলি ট্যাংকের প্রবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৪ | ১০:৫৬
ছবি: রয়টার্স। -- দৈনিক গণ অধিকার
যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে গাজা উপত্যকার রাফাহ শহরের আরও ভেতরে প্রবেশ করছে ইসরায়েলি ট্যাংক। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন, বুধবার (১৯ জুন) ইসরায়েলি অভিযানে ৮ জন নিহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। স্থানীয় বাসিন্দারা বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাংক ৫ টি এলাকায় প্রবেশ করে। আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ভারী গোলাবর্ষণ ও গুলি হয়েছে। প্রায় ৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েলকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। এই মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তূপে পরিণত ও বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ড দখলে নিলেও এখন পর্যন্ত তারা হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য অর্জন করতে পারেনি। চিকিৎসাকর্মী ও হামাসের সংবাদমাধ্যম বলেছে, আল-মাওয়াসিতে আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হতাহতের খবর খতিয়ে দেখছে তারা। স্থানীয়দের কয়েকজন বলেছেন, রাফাহ শহরের পশ্চিমাংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেছেন, রাফাহতে আরেকটি ভয়াবহ রাত। যুদ্ধবিমান, ড্রোন ও ট্যাংক থেকে ইসরায়েলিরা গুলিবর্ষণ করেছে। মাওয়াসি এলাকায় ঘুমন্ত মানুষের ওপর গুলি ও গোলা পড়েছে। এতে অনেকে নিহত ও আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সামরিক সংবাদদাতাদের ব্রিফিংয়ের সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন, সাবৌরা ও তেল আল-সুলতান এলাকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের। হামাসের সব যোদ্ধা এখনও নিশ্চিহ্ন হয়নি। তাদের পুরোপুরি নির্মূল করতে হবে। এই গতিতে কম-বেশি একমাস সময় লাগবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।