ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা

প্রকাশিতঃ মে ৩০, ২০২৬ | ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুষ্টিয়া টাইম :ভেড়ামারা থেকে ঢাকা যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে দু\'টি পরিবহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ মে\'২৬) দুপুর ১ ঘটিকার সময় ভেড়ামারা কোচ স্ট্যান্ড এলাকায় বিভিন্ন কাউন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিরুল আরাফাত মহোদয় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এসবি কাউন্টারকে ৫ হাজার ও হানিফ কাউন্টারকে ৫ হাজার করে মোট দু\'টি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইন এ জরিমানা আদায় করা হয়। ইউএনও মো: আমিরুল আরাফাত জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।