ভেড়ামারা প্রতিনিধ :কুষ্টিয়ার ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আমিরুল আরাফাত। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এই কার্যক্রমকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেস কনফারেন্সটির সার্বিক তত্ত্বাবধান করেন ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস। তিনি কার্যক্রমের কারিগরি ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ প্রক্রিয়ার বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহজাহান আলী এবং ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ।উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস প্রেস কনফারেন্স এর সার্বিক তত্বাবধান করেন।
নেতৃবৃন্দ ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত দুস্থ ও কার্ডধারী পরিবারগুলো সঠিকভাবে পায়, সে ব্যাপারে প্রশাসনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্স শেষে তথ্য সংগ্রহ কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা কর্মকর্তা।