কুষ্টিয়া টাইম :সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আপা ডেকে ক্ষমা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক অভিজাত মিষ্টির শো-রুম কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার খবর পাওয়া গেছে। অন্যদিকে মিষ্টির শো-রুমে জরিমানা করায় ওই কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে তার চাকরি বহাল রাখা হলেও তাকে শো-রুম থেকে কারখানায় স্থানান্তর করা […]
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনা সদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। নিহত বাসযাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। […]
কুষ্টিয়া টাইম :ভেড়ামারা থেকে ঢাকা যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে দু’টি পরিবহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ মে’২৬) দুপুর ১ ঘটিকার সময় ভেড়ামারা কোচ স্ট্যান্ড এলাকায় বিভিন্ন কাউন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিরুল আরাফাত মহোদয় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এসবি কাউন্টারকে ৫ হাজার […]
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী পশুরহাটে কুষ্টিয়া থেকে গরু বিক্রি করতে গিয়ে ছিলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মীরপুর এলাকার ব্যবসায়ী মো.মোফাজ্জল হোসেন(মফে)। আজ ভোরে তিনি গাবতলী পশুর হাট থেকে নিখোঁজ হয়েছেন। হাটে মাংকি ও বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যাইনি। যদি কেও চিনে থাকেন এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা […]
কুষ্টিয়া প্রতিনিধি : জেলার ভেড়ামারা উপজেলায় ১২ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ নানা সাহাবুল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি আগের দিন […]
ভেড়ামারা প্রতিনিধি :এতিম শিশু ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো কুষ্টিয়ার ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে অসহায় মানুষের মাঝে […]
ভেড়ামারা প্রতিনিধ :কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ সোমবার আনুমানিক বেলা ১২টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ দাগ এলাকার পুরাতন ফেরিঘাট সংলগ্ন জিকে পাম্প হাউজ এলাকায় এ অভিযান চালানো হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ্ […]
কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় তিনি সরকারি গাড়ি নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে গরু কিনতে যান বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইউএনওর সঙ্গে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী ও আনসার সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। তারা […]