ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।


ভেড়ামারা প্রতিনিধি :কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন\'Bangladesh-India Power transmission Center\' এর নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান (সঞ্চালন অবকাঠামো/লাইন এর নিম্নবর্তী) থেকে Stronger মাটি উত্তোলনে প্রতিরোধে এক অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোঃ সজিব ইসলাম (২৬), পিতা: মোঃ রেজাউল হক, সাং- নতুনহাট, ভেড়ামারা, কুষ্টিয়া কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।