ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি


ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। তার নাম রাখা হয়েছে ভিভিয়ানা। এটি লেভিটের দ্বিতীয় সন্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) লেভিট এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের। এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’ সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহেরও কম সময় আগে লেভিট হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে অংশ নিয়েছিলেন। লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে। লেভিটের অনুপস্থিতিতে গত মঙ্গলবার প্রথমবারের মতো ব্রিফিং রুমে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রুবিওর প্রশংসা করে বলেন, তিনি এই কাজে অত্যন্ত সাবলীল। বিশেষ করে ইরান বিষয়ে তার বক্তব্যের প্রশংসা করেন ওই কর্মকর্তা। ধারণা করা হচ্ছে, এখন থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে দেখা যেতে পারে। এ ছাড়া ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টসহ টিভি টকশোতে দক্ষ অন্য কর্মকর্তাদেরও দেখা যেতে পারে। এমনকি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ব্রিফিংয়ে হাজির হতে পারেন।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও