১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন


১৭ মাস পর টেস্ট খেলতে নামলেন তাসকিন
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। পাকিস্তান বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। এই ম্যাচে বাংলাদেশ খেলছে সবুজ উইকেটে। পিচে ঘাসের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই ছিল। সেসব ছাঁটা হয়নি শেষমেশ। যার ফলে গ্রিনটপ উইকেটে খেলা হবে এবার। সবুজ উইকেট পেসারদের প্রতি বাড়তি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যে কারণে বাংলাদেশও এই ম্যাচে নেমেছে ৩ পেসার নিয়ে। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা ও এবাদত হোসেন। তাসকিন এই ম্যাচ দিয়ে ১৭ মাসের বিরতি কাটালেন। অন্য ফরম্যাটে খেললেও চোট সমস্যার কারণে টেস্টের দীর্ঘতর এই ফরম্যাটে খেলা হচ্ছিল না তার। অবশেষে ২০২৪ সালের ডিসেম্বরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছেন তিনি। এছাড়া দলে আর খুব বেশি পরিবর্তন নেই। বাংলাদেশ তাদের নিয়মিত টেস্ট একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও