বাবর নেই, যে একাদশ নিয়ে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান


বাবর নেই, যে একাদশ নিয়ে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান
চোটের কারণে প্রথম টেস্টে থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। তাকে ছাড়াই আজ মিরপুর টেস্টে মাঠে নামছে সফরকারীরা। বাঁ হাঁটুতে চোট পেয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাবর। মিরপুরে সিরিজ শুরুর একদিন আগে বৃহস্পতিবার অনুশীলনে চোট পান ৩১ বছর বয়সি এই ব্যাটার। চোট পাওয়ার পরপরই মাঠ ছাড়তে হয় তাকে। পরে এমআরআই স্ক্যান করানো হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাঁ হাঁটুতে চোটের কারণে বাবর আজম বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না। দলের চিকিৎসক দল এখন তার অবস্থা পর্যালোচনা করছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।’ তার জায়গায় দলে দায়িত্ব বাড়ল তরুণ ব্যাটারদের ওপর। ২ অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে মাঠে নামছে সফরকারীরা। আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছেন আজ। পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, আজান ওয়াইস, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আঘা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও