আবারও লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান


আবারও লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান । সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়। শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রোববার) থেকে। ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। তবে ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুলে। এদিকে কলেজের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন অবকাশের কথা উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি রয়েছে। এখানেও ছুটির আগের দুদিন এবং পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে। অন্যদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে (রোববার) থেকে ছুটি শুরু হচ্ছে আর শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিন ছুটি থাকছে মাদ্রাসায়। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাচ্ছেন। তবে ২৩ মে ও ২৪ মে অফিস খোলা থাকবে। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিন মিলে মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে সরকার আরও একদিন ছুটি বাড়িয়ে (২৫ মে) মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও