ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন
অনলাইন নিউজ ডেক্স
ভেড়ামারা প্রতিনিধি :এতিম শিশু ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো কুষ্টিয়ার ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রীসহ হতদরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট ইত্যাদি উপহার হিসাবে দেওয়া হয়।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক আলহেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ মোলায়েম হোসেন, রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম প্রমূখ।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ জামাল বলেন, ২০১৫ সাল থেকে নিয়মিত ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে। ২০২৪ সালের ২৯ অক্টোবর সামাজিক ও মানবকল্যানমুলক এই প্রতিষ্ঠান প্রতিষ্টার পর থেকেই এতিম শিশু এবং দুস্থ মানুষের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি কে আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋন দেওয়া, এতিম শিশুদের পূর্নবাসন করা, গর্ভবতী মায়েদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ দেওয়া এবং কর্যে হাসানা চালু করনই মূল উদ্দ্যেশ। ইতোমধ্যে ভেড়ামারার দারিদ্র শ্রেনীর মানুষ এই সুফল পাওয়া শুরু করেছে।
