‘ধুরন্ধর ৩’ রাজনীতি আর বিতর্ক দেখার অপেক্ষায় ভক্তরা


‘ধুরন্ধর ৩’ রাজনীতি আর বিতর্ক দেখার অপেক্ষায় ভক্তরা
বলিউড ইন্ডাস্ট্রির \'ধুরন্ধর\' সিনেমার নির্মাতারা সিনেমাপ্রেমী দর্শকদের একটি বিস্ময়কর চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সেই থেকে ধুরন্ধর ৩ সম্পর্কে জল্পনা বেড়েছে নেটিজেনদের মাঝে। চমকের বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীরা মনে করেন যে, তারা খুব শিগগির ধুরন্ধর ৩ সিনেমা দেখতে পাবেন। এর আগে ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছিল গত বছরের ৫ ডিসেম্বর। মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় সিনেমাটি। এরপর ২০২৬ সালের ১৯ মার্চ মাসে মুক্তি পায় এ সিনেমার দ্বিতীয় পার্ট। দুটি সিনেমাই পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা আদিত্য ধর। এর আগে \'ধুরন্ধর\' সিনেমা ভারতে এক হাজার কোটিরও বেশি গ্রস কালেকশন করেছিল। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল প্রায় এক হাজার ৩০০ কোটি রুপি। অন্যদিকে ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে আয় করে এক হাজার ৭৮৮ কোটি রুপি। ধুরন্ধর সিনেমাটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। এবার ওটিটি প্ল্যাটফরমেও দেখা যাবে ‘ধুরন্ধর ২’ সিনেমা। খুব শিগগির ওটিটিতে আসতে চলেছে দ্বিতীয় পর্বটিও। জানা গেছে, মে মাসের মধ্যেই সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। যদিও এখন পর্যন্ত ওটিটিতে মুক্তির নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করেন রণবীর সিং, রাকেশ বেদী, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, গৌরব গেরা, মানব গোহিল, বিমল ওবেরয়, নবীন কৌশিক এবং অশ্বিন ধরের মতো শিল্পীরা। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’ সিনেমা বক্স অফিসে কার্যত ইতিহাস তৈরি করেছে। চারদিকে এখন শুধু রণবীর সিং অভিনীত এ সিনেমা নিয়েই চলছে আলোচনা। বহুদিন ধরেই অনুরাগীদের মধ্যে জল্পনা চলছিল যে \'ধুরন্ধর ৩\' সিনেমাও আসতে পারে! এবার সেই জল্পনা আরও জোরালো হলো। কারণ সিনেমার নির্মাতারা বছরের শেষের দিকে একটি বড় সারপ্রাইজের ইঙ্গিত দিয়েছেন। আর সেই খবর সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের একাংশের ধারণা— খুব শিগগির হয়তো ঘোষণা হতে পারে ‘ধুরন্ধর ৩’ সিনেমার। এ সিনেমার অন্যতম প্রযোজক জ্যোতি দেশপান্ডে সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনো শেষ হয়নি। চলতি বছরের শেষের দিকে দর্শকদের জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ রয়েছে। বিশেষ কিছু আমরা পরিকল্পনা করে রেখেছি।’ যদিও তিনি স্পষ্ট করে জানাননি ঠিক কী হতে চলেছে। তবে তার এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। প্রযোজক জ্যোতি দেশপান্ডে সরাসরি ‘ধুরন্ধর ৩’ সিনেমার কথা না বললেও সারপ্রাইজের ইঙ্গিত মিলতেই অনুরাগীদের ধারণা— তৃতীয় পর্বের ঘোষণা খুব দূরে নয়। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল— সিনেমার পরিচালক আদিত্য ধর চাইলে ‘ধুরন্ধর ৩’ তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত তৃতীয় পার্ট নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও