ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা


কুষ্টিয়া টাইম :ভেড়ামারা থেকে ঢাকা যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে দু\'টি পরিবহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ মে\'২৬) দুপুর ১ ঘটিকার সময় ভেড়ামারা কোচ স্ট্যান্ড এলাকায় বিভিন্ন কাউন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিরুল আরাফাত মহোদয় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এসবি কাউন্টারকে ৫ হাজার ও হানিফ কাউন্টারকে ৫ হাজার করে মোট দু\'টি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইন এ জরিমানা আদায় করা হয়। ইউএনও মো: আমিরুল আরাফাত জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর  বরাবর  স্মারকলিপি প্রদান   ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে  জরিমানা।   ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কুষ্টিয়ায় ভেড়ামারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত   কুষ্টিয়ায় ভেড়ামারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত   ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত; কনের পিতার অর্থদন্ড   ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত; কনের পিতার অর্থদন্ড ভেড়ামারায় পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষ   ভেড়ামারায় পরিত্যক্ত জমিতে বস্তায় আদা চাষ ভেড়ামারায় বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা।   ভেড়ামারায় বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা। ভেড়ামারায় “পাবনা সুইটস”কে ৩০ হাজার টাকা জরিমানা; ফুটপাথ অবৈধ দখলমুক্ত   ভেড়ামারায় “পাবনা সুইটস”কে ৩০ হাজার টাকা জরিমানা; ফুটপাথ অবৈধ দখলমুক্ত