টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ


টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ
মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। টস জিতে আগে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দলের কেউই গত ছয় মাস টেস্ট খেলেনি। পাকিস্তান এসেছে টি-টোয়েন্টি আর পিএসএলের ব্যস্ততা সেরে। আর বাংলাদেশ ২০২৬ সালে অন্য দুই ফরম্যাটে এখন পর্যন্ত কোনো সিরিজ হারেনি। এই রেকর্ড নিয়ে এবার টেস্টে পা রাখছে স্বাগতিকরা। বাংলাদেশের শক্তি এবার পেস আক্রমণে। নাহিদ রানার নেতৃত্বে তাসকিন আহমেদও ফিরেছেন দলে। যে কারণে মিরপুরের উইকেটে কিছুটা বাড়তি ঘাস রাখা হয়েছে। এই ঘাসের কারণেই হয়তো, পাকিস্তান টস জিতে দুবার ভাবেনি। তাজা ঘাসে পেস বোলিংয়ের সুবিধা নিতে বাংলাদেশকে পাঠিয়েছে ব্যাটিংয়ে। তবে মিরপুরের এই উইকেট দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনারদের জন্যও সহায়ক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এই সিরিজে বাংলাদেশের অনুপ্রেরণা ২০২৪ সালের পাকিস্তান সফর। সেই সফরে রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচেই জিতেছিল বাংলাদেশ, পাকিস্তানকে দিয়েছিল হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ। সেই কীর্তির পুনরাবৃত্তি এবার দেশের মাটিতে ঘটাতে চায় বাংলাদেশ।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও