শুরুর অস্বস্তি কাটিয়ে বাংলাদেশকে বড় রানের আশা দেখাচ্ছেন শান্ত-মুমিনুল


শুরুর অস্বস্তি কাটিয়ে বাংলাদেশকে বড় রানের আশা দেখাচ্ছেন শান্ত-মুমিনুল
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ৩১ রান তুলতেই দুই ওপেনার বিদায় নিয়েছিলেন। তবে সে অস্বস্তিটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ইতোমধ্যেই ১০০ পার করেছে। বড় রানের আশাও এখন দেখছে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে দুজন মিলে এখন পর্যন্ত ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ফিফটির খুব কাছে আছেন শান্ত, ৩৯ রান করেছেন তিনি। ওদিকে মুমিনুল ৩১ রান করে অপরাজিত আছেন। অথচ শুরুতে কি বিপর্যয়ের মুখেই না পড়েছিল বাংলাদেশ। শাহিন আফ্রিদির করা প্রথম ওভারে দুটি চার মেরে ৮ রান এসেছিল। তবে এর কিছু পরেই বিপদের শুরু। পঞ্চম ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয় একটি ‘জীবন’ পান। প্রথম স্লিপে রুটিন ক্যাচ ফেলে দেন সালমান আলী আগা। সেই ‘জীবন’টা অবশ্য কাজে লাগাতে পারেননি জয়। সপ্তম ওভারে আফ্রিদির বলে উইকেটরক্ষক রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৯ বলে ৮ রান করেছিলেন। এই উইকেটটি নিয়ে বিশেষ মাইলফলক ছুঁলেন আফ্রিদি। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট পূর্ণ করেন তিনি। ১১তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ধাক্কা দেন হাসান আলী। সিমের নড়াচড়ায় বিভ্রান্ত হয়ে তৃতীয় স্লিপে সালমান আগাকে ক্যাচ দেন সাদমান। ৩০ বলে ১৩ রান করেছিলেন তিনি। মাত্র ২৫ বলের মধ্যে দুটি উইকেট হারায় বাংলাদেশ। এরপরই মুমিনুল ও শান্ত মিলে ইনিংস গুছিয়ে নেন। দলীয় রান তিন অঙ্ক ছোঁয়ার পরই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল। বিরতিতে যাওয়ার আগে ২৬ ওভারে ১০১ রান তুলেছে স্বাগতিকরা। অধিনায়ক শান্ত আগেই বলেছিলেন, তারা চান প্রথম ইনিংসে চার শ রান করতে। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে এই জুটি আরও বড় করতে হবে।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও