পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ৩১ রান তুলতেই দুই ওপেনার বিদায় নিয়েছিলেন। তবে সে অস্বস্তিটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ইতোমধ্যেই ১০০ পার করেছে। বড় রানের আশাও এখন দেখছে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে দুজন মিলে এখন পর্যন্ত ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ফিফটির খুব কাছে আছেন শান্ত, […]
রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুম যেন সোপ অপেরায় পরিণত হয়েছে। শেষ এক সপ্তাহে দ্বিতীয় বারের মতো দলটির খেলোয়াড়দের মারামারির খবর প্রকাশ্যে এল। তবে শেষ বারের ঘটনাটি বেশ গুরুতর। ড্রেসিংরুমে মারামারিতে লিপ্ত হয়েছেন রিয়ালের দুই মিডফিল্ডার অরলিয়ঁ চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দে। শেষজন মাথায় গুরুতর চোট পেয়েছেন, ছিটকে গেছেন এল ক্লাসিকো থেকেও। এরপর অবশ্য ২৭ বছর বয়সি ভালভার্দে নিজে […]
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। তার নাম রাখা হয়েছে ভিভিয়ানা। এটি লেভিটের দ্বিতীয় সন্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) লেভিট এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের। এক ইনস্টাগ্রাম পোস্টে লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। […]
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় ১৫০০ জাহাজ ও তাদের নাবিকরা আটকা পড়ে আছেন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ। বৃহস্পতিবার (৭ মে) পানামায় অনুষ্ঠিত ‘মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাস’-এ তিনি এ তথ্য জানান। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তেহরান […]
ঘুস নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের দু’জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে। খবর সিএনএনের। প্রতিবেদন অনুসারে, এই দু’জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। এক প্রতিবেদনে […]
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান মুফতি আমির হামজা। […]
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, ‘ভিন্নমত, ভিন্নচিন্তা কিংবা ভিন্ন পোশাকের একজন নারীকে নিয়ে নোংরা মন্তব্য করা, গালাগালি করা বা অপমান করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না।’ বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। পোস্টে […]
আওয়ামী শাসনামলে ‘গণহত্যার বিচার’ ও শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন নেতারা। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’র ঘটনা অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার থেকে এ দাবি জানানো হয়। মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ এ সেমিনার আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাহমুদুল হক হাফিজ্জীর সভাপতিত্বে ও পরিচালক মুফতি ইলিয়াস হোসাইন […]