রাতে ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস


রাতে ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস
আজ রাতে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু\'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও