প্রকাশিতঃ মে ২৩, ২০২৬
১১:০৫ অপরাহ্ণ

ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে ট্রেন থামিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায়। তিনি বজল আহমেদের ছেলে। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদ উপলক্ষে নির্মাণাধীন একটি প্যান্ডেলে কাজ করা ডেকোরেটর শ্রমিকরা ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজবাড়ী স্টেশন অতিক্রমের পর কোনো ছোট ব্রিজ বা স্থাপনার সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও