ঈদকে সামনে রেখে ভেড়ামারায় অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরি’র অভিযোগ


ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকায় গড়ে তুলেছে অনুমোদনহীন নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরির কারখানা। প্রশাসনকে তোয়াক্কা না করে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরির কারখানার মালিক মজনু হোসেন দীর্ঘ দিন ধরে অবৈধ্য কারখানাটি চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসী হাসান মাহমুদ সুত্রে জানা গেছে, ঢাকার চক বাজার থেকে বিভিন্ন নামী-দামী অনুমোদিত কোম্পানির লেভেল বা ব্যাচ ব্যবহার করে ভেড়ামারার সাতবাড়ীয়া এলাকায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও বাজারজাত করে আসছে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরির মূল্য হোতা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকার রেজাউল করিমে ছেলে মজনু হোসেন।  অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরির কারখানার মালিক মজনু হোসেন ঈদকে সামনে রেখে তার কারখানাটি চালিয়ে যাচ্ছে। লাইসেন্স বা কাগজপত্র নেই কারখানার মালিক মজনু হোসেনের। ভেজাল শিশুখাদ্য তৈরি করে স্বল্প পরিমান জরিমানা মাধ্যমে পার পেয়ে যাচ্ছে কিভাবে বারংবার ? তদ্বিরবাজ গুলো কিসের স্বার্থে জেল-জরিমানা কমানোর সুপারিশ করলো, সাধারণ জনগনের মুখে মুখে। কারখানার মালিক মজনু হোসেন বলেন, লাইসেন্স বা কাগজপত্র তৈরি প্রক্রিয়া চলছে। ভ্রাম্যমাণ আদালত ইতিপূর্বে আমার কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। বিএসটিআই পরিদর্শক আসিফ করিম বলেন, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকার মজনু হোসেনের অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য তৈরির কারখানাটি লাইসেন্স বাদে কার্ষক্রম চালিয়ে যাচ্ছে। একাধিকবার অভিযান চালানো হয়েছে। কারখানার মালিক কে জরিমানা করা হয়েছে। তার পরও সে অনুমোদনহীন নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরি করে আসছে। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ভেড়ামারায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরির একটি কারখানার মালিক মজনু হোসেনকে ইতিপূর্বে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। জব্দকৃত মালামাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে ধ্বংস করা হয়। শীঘ্রই অভিযান চালানো হবে।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও