সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু


সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে পাঁচ ঘণ্টার ব্যবধানে ছয় থেকে আট মাস বয়সি তিনজনের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো- সিলেট নগরের আখালিয়া এলাকার আবদুল মুমিনের আট মাস বয়সি ছেলে মাহদী হাসান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার সাত মাস বয়সি মেয়ে শিশু জারা এবং শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ছয় মাস বয়সি ছেলে মুস্তাকিম। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় মুস্তাকিম, সন্ধ্যা ৭টায় মাহদী হাসান এবং রাত ১১টায় জারা মারা যায়। এ ঘটনায় সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। এর আগে গত সোমবারও এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছিল। মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদানের কোনো বিকল্প নেই। তাদের বাঁচাতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু অনেক সময় কিছুই করার থাকে না। তিনি বলেন, হামের রোগী দিন দিন বাড়ছে। টিকা ছাড়া এই রোগ প্রতিরোধের কার্যকর কোনো বিকল্প নেই। সরকার টিকাদান কর্মসূচি চালু রেখেছে, কিন্তু এখনো অনেক অভিভাবকের মধ্যে অনীহা রয়েছে। মাহবুবুল আলম বলেন, ১০ মে পর্যন্ত সারা দেশে এবং ২০ মে পর্যন্ত সিলেট সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম টিকাদান কর্মসূচি চলবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি সব শিশুকে টিকা দিতে হবে।

সর্বশেষ :

ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা   ইউএনওকে ‘আপা’ ডাকায় ৫০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০   কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্য সহ আহত ৬০ ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা   ভেড়ামারায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এসবিও হানিফ পরিবহনকে জরিমানা কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার   কুষ্টিয়া থেকে ঢাকায় গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ মফের সন্ধান চাই পরিবার কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা   কুষ্টিয়ায় ভেড়ামারা শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার  সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন   ভেড়ামারায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন শিশু তাহমিদ ফাউন্ডেশন ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ   ভেড়ামারায় পদ্মায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন রোধে অভিযান: ট্রলি ও সরঞ্জাম জব্দ কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও   কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও