কুষ্টিয়ায় সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে পশুহাটে ইউএনও
অনলাইন নিউজ ডেক্স
কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় তিনি সরকারি গাড়ি নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে গরু কিনতে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইউএনওর সঙ্গে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী ও আনসার সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। তারা হাটে ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছিলেন। এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম বলেন, “ইউএনও গরু কিনতেই হাটে এসেছি। গরু পছন্দ করতেই হাটে ঘুরছি।”
তবে অভিযোগ অস্বীকার করে মিরপুর ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, “শহরে এসে হঠাৎ গরুর হাটে ঘুরতে এসেছিলাম।”